রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ইসরায়েলপন্থী মার্কো রুবিও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ইসরায়েলের ঘোর সমর্থক হিসেবে পরিচিত মার্কো রুবিও। ছবি: সংগ্রহিত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ইসরায়েলের ঘোর সমর্থক হিসেবে পরিচিত মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সিনেট ভোটে তাকে নির্বাচিত করা হয়। সর্বসম্মতভাবে ৯৯-০ ভোট পেয়েছেন তিনি। খবর বিবিসির।

মার্কিন সিনেট ফ্লোর থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, এ পদের জন্য নির্বাচিত হওয়ার নিশ্চিত খবরটি পেয়ে তিনি ‘ভালো’ অনুভব করছেন। এটি তার জন্য ‘বিশাল সম্মানের’ বিষয়।

তিনিই এবারের এই ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হলেন। মার্কো রুবিও ফ্লোরিডা অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় সিনেটর।

যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওকে আগেই মনোনয়ন দিয়েছিলেন ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথের দিনেই নতুন পররাষ্ট্রমন্ত্রী পদে রুবিওর নিয়োগ চূড়ান্ত হয়েছে। এর মধ্য দিয়ে এই প্রথম লাতিনো বংশোদ্ভূত কোনো রাজনীতিক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন।

মার্কো রুবিও কট্টর চীনবিরোধী হিসেবে পরিচিত। তিনি বিগত বছরগুলোতে চীন, ইরান, কিউবাসহ যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের প্রতি সম্মান রেখেই শক্তিশালী মার্কিন পররাষ্ট্রনীতির পক্ষে কথা বলেছেন।ৎ

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ