রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সৌদি আরবে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা যেতে পারে: নেতানিয়াহু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবে প্রচুর খালি জায়গা রয়েছে, সেখানে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা যেতে পারে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি সন্ত্রাসী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট।

গাজার পরিস্থিতির দিকে ইঙ্গিত করে নেতানিয়াহু বলেন, ফিলিস্তিন রাষ্ট্র ছিল, সেটার নাম গাজা। গাজার নেতৃত্বে ছিল হামাস এবং তাদের শাসনে সেখানে ঘটে এক বিশাল গণহত্যা। গাজার ওই পরিস্থিতি ইসরায়েলের নিরাপত্তা সংকটকে আরও তীব্র করেছে।

নেতানিয়াহু বলেন, সৌদি আরবে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে, সেখানে প্রচুর খালি ভূমি রয়েছে। তার মতে, এই উদ্যোগ ফিলিস্তিন জনগণের জন্য একটি সমাধান হতে পারে, যা সৌদি আরবের দীর্ঘস্থায়ী রাজনৈতিক এবং ভূ-রাজনৈতিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে পারে।

এসময় তিনি বলেন, সৌদি আরবের ভূখণ্ডে ফিলিস্তিনরা রাষ্ট্র গঠন করবে কিনা, তা সৌদি আরবের নিজস্ব সিদ্ধান্ত।

এদিকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা করতে আগ্রহী নয়। এই পরিস্থিতিতে, নেতানিয়াহু এ শর্তকে প্রত্যাখ্যান করে বলেছেন, আমি এমন কোনো চুক্তিতে যাব না, যা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে বিপদে ফেলবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ