রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গাজার সবচেয়ে বড় হাসপাতালে ইসরাইলি বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দক্ষিণ গাজার সবচেয়ে বড় হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। রোববার (২৩ মার্চ) রাতে চালানো এ হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।  এছাড়া বিমান হামলার ফলে হাসপাতালটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ড ঘটে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ। 

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, খান ইউনিস শহরের নাসের হাসপাতালের সার্জিক্যাল ভবনে আঘাত হানে ইসরাইলি বোমা। 
ইসরাইলি সেনাবাহিনী হাসপাতালে হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, সেখানে কর্মরত একজন হামাস সদস্যকে আঘাত করা হয়েছে।এছাড়া ঘনবসতিপূর্ণ এলাকায় কাজ করার অভিযোগ তুলে বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য হামাসকে দায়ী করেছে ইসরাইল। 

গাজার আশেপাশের অন্যান্য চিকিৎসা ব্যবস্থার মতো ইসরাইলি বাহিনীর বিমান হামলা ও অভিযানে নাসের হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। 

এমএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ