বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


ইসরায়েলের বিরুদ্ধে এবার জিহাদের ফতোয়া ইরানি আলেমদের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় যে বর্বর গণহত্যা চালাচ্ছে এর পরিপ্রেক্ষিতে ইসরায়েলের বিরুদ্ধে ‘সামর্থ্যবান মুসলমানদের ওপর জিহাদ ফরজ’ বলে সম্প্রতি ফতোয়া দিয়েছে আন্তর্জাতিক মুসলিম স্কলার্স ইউনিয়ন (IUMS)। এবার একই ধরনের ফতোয়া দিলেন ইরানের শীর্ষ আলেমরা। 

ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির বেশ কিছু শীর্ষ আলেম সম্প্রতি যৌথভাবে এক ফতোয়া জারি করেছেন, যেখানে তারা বিশ্বের সব মুসলমান ও মুসলিম-অধুষিত দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এই আহ্বান এসেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৮ মাস ধরে চলা ভয়াবহ যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের পর।

ইরানের বিভিন্ন মসজিদের ইমামদের নীতিনির্ধারণী পরিষদের প্রধান হুজ্জাতুল ইসলাম হাজ আলী-আকবারি এক চিঠিতে লিখেছেন, ইসলামি বিশ্বের ইতিহাসে এমন অনেক জিহাদের ফতোয়া রয়েছে, যা মুসলিম ভূমিকে দখল ও উপনিবেশের হাত থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।