রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে আচমকা গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ফ্লোরিডা ইউনিভার্সিটিতে চালানো এই হামলায় দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। 

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ফ্লোরিডা ইউনিভার্সিটির টালাহাসি ক্যাম্পাসে আচমকাই ঢুকে গুলি চালাতে শুরু করেন এক ব্যক্তি। আতঙ্কে সবাই ছোটাছুটি শুরু করে।  

এক প্রত্যক্ষদর্শী বলেন,হঠাৎ এক ব্যক্তি বন্দুক নিয়ে বেরিয়ে আসে।  সে ৮ থেকে ১০ রাউন্ড গুলি চালায়। তখন আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। 

এদিকে কমপক্ষে ৬ থেকে ৭ জন শিক্ষার্থীর গুলিবিদ্ধ হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। 

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ইতোমধ্যে হামলাকারীকে আটক করা হয়েছে। তার নাম ফিনিক্স ইকনার। ২০ বছর বয়সী ওই যুবক লিওন কাউন্টি শেরিফের ডেপুটির ছেলে। তিনি নিজেও কাউন্টি শেরিফ অফিসের ইয়ুথ অ্যাডভাইজরি কাউন্সিলের সঙ্গে যুক্ত রয়েছে।

এখনও পর্যন্ত ধারণা করা হচ্ছে, অভিযুক্ত যুবক তার মায়ের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক দিয়েই হামলা চালিয়েছে। তবে হামলার কারণ এখনও স্পষ্ট নয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ