বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


ওয়াকফ আইনের বিরুদ্ধে দিল্লিতে বিশাল প্রতিবাদ মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দিল্লির টলকাটোরা স্টেডিয়ামে মঙ্গলবার (২২ এপ্রিল) অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (AIMPLB) নতুন ওয়াকফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে বিশাল প্রতিবাদ সভা করেছে। এই সভার নাম ছিল ‘তাহাফ্‌ফুয-এ-আওকাফ কাফেলা’ (ওয়াকফ রক্ষার অভিযান)। সেখানে বলা হয়, এই নতুন আইন ওয়াকফ সম্পত্তি ধ্বংস করার এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়ার ষড়যন্ত্র।

গোটা ভারতের বিভিন্ন মুসলিম সংগঠনের নেতারা এতে অংশ নেন। উপস্থিত ছিলেন আলোচিত সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি, আরজেডি সাংসদ মনোজ ঝা, কংগ্রেস নেতা ইমরান মাসুদ এবং সমাজবাদী পার্টির সাংসদ মহিবুল্লাহ নদভি।

সভায় আইনের বিরুদ্ধে ভবিষ্যৎ আইনগত লড়াইয়ের কথাও আলোচনা হয়।

ওয়াইসি à¦