রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বোমা হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটার কালাত এলাকায় ভয়াবহ এক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দুইজন নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। 

আজ শুক্রবার দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য নিউজ ইন্টারন্যাশনাল’ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রাদেশিক আধাসামরিক বাহিনীর কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সড়কের পাশে পেতে রাখা একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে বিস্ফোরণটি ঘটানো হয়। বোমাটি একটি চলমান গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুল্লাহ, গুল বানু এবং খাইর ও বিবি হাসীনার এক কন্যা।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে পৌঁছে যায় লেভিস বাহিনীর একটি দল। তারা পুরো এলাকা ঘিরে ফেলে এবং শুরু করে তল্লাশি অভিযান। হামলার পেছনে কারা জড়িত, তা উদঘাটনে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

উল্লেখ্য, বেলুচিস্তান প্রদেশে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী কার্যকলাপ চলমান রয়েছে। এ অঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা কিংবা নিরীহ মানুষকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণের ঘটনা নতুন কিছু নয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ