রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

পাকিস্তানে সেনাবাহিনী-সন্ত্রাসী তুমুল গোলাগুলি, নিহত ১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার তিনটি জায়গায় দেশটির সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তুমুল গোলাগুলি হয়েছে। এতে দুই সেনাসহ অন্তত ১৭ জন নিহত হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং শনিবার এই তথ্য জানিয়েছে। 

এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী কারাক জেলায় অভিযান চালায়। অভিযানের সময় আটজন সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে। 

এ ছাড়া উত্তর ওয়াজিরিস্তান জেলায় আরেক অভিযানে চারজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দাবি করেছে। তবে সন্ত্রাসীদের সঙ্গে তুমুল গোলাগুলিতে দুইজন সেনা নিহত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। 

জিও নিউজ বলছে, দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার গোমাল জ্যাম এলাকায় আরেক অভিযানে তিনজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে দাবি পাক সেনাবাহিনীর। 

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।  

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে। 

পাকিস্তান ইন্সটিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) জানিয়েছে, গত ডিসেম্বর মাসের তুলনায় চলতি বছরে জানুয়ারি মাসে ৪২ শতাংশ সন্ত্রাসী হামলা বেড়েছে। 

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ