পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ফজলুর রহমান বলেছেন, পেহেলগামের ঘটনা নিয়ে পাকিস্তানের ওপর দোষ চাপানোর কী ভিত্তি রয়েছে? মোদির ঘোষণা তা প্রমাণ করে যে, তিনি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে। মোদি ইসরায়েলের পক্ষের এবং ইসরায়েল একটি যুদ্ধাপরাধী রাষ্ট্র, যা নারীদের ও শিশুদের হত্যাযজ্ঞ চালাচ্ছে।
রোববার (২৭ এপ্রিল) লাহোরের মিনারে পাকিস্তানে জাতীয় ফিলিস্তিন সম্মেলনে ভাষণ দিতে গিয়ে এসব কথা বলেন।
মাওলানা ফজলুর রহমান বলেন, ফিলিস্তিনিরা মসজিদ আকসার স্বাধীনতার জন্য সংগ্রাম করছে। ফিলিস্তিনের সমর্থন দিয়ে পাকিস্তানের অস্তিত্ব শুরু হয়েছিল।
জমিয়ত প্রধান বলেন, ফিলিস্তিনিদের জানাতে চাই, পাকিস্তানের
