রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার ওয়ানা এলাকায় পিস কমিটি কার্যালয় অফিসের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন নিহত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। খবর জিও নিউজের। 

 এক বিবৃতিতে উপ-পুলিশ সুপার (ডিএসপি) ইমরানউল্লাহ বলেছেন, বিস্ফোরণে আহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। মেডিকেল সুপারিনটেনডেন্ট (এমএস) জান মুহাম্মদ জানিয়েছেন, জেলা সদর হাসপাতালে ওয়ানায় আহত ১৬ জন চিকিৎসাধীন। 

এর আগে ডেপুটি কমিশনার নাসির খান বলেছেন, পিস কমিটি কার্যালয়ের কাছে বিস্ফোরণের ঘটনায় সাতজন নিহত এবং ১৬ জন আহত হয়েছে।

দেশটির পুলিশের কর্মকর্তারা বলেছেন, বিস্ফোরণে পিস কমিটির কার্যালয় পুরোপুরি ধ্বংস হয়েছে। এই বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি বলে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। 

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে।

থিংক ট্যাঙ্ক পাকিস্তান ইন্সটিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি মাসে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ ব্যাপক বেড়েছে। গত বছরের ডিসেম্বরের মাসের তুলনায় ৪৩ শতাংশ সন্ত্রাসী হামলা বেড়েছে। 

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ