রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
একাধিক এলএনজি-এলপিজি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশে বিভিন্ন গন্তব্য থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় রিয়াদ এয়ার কুরআনের ওপর পা রেখে অবমাননা, দুই নারী গ্রেফতার জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই ‘জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর’ সপ্রাণ ভাষা আরবি: শেখার কিছু জীবন্ত কৌশল এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু

ভারতে স্কুলের ভবন ধসে ৪ শিশু নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের রাজস্থানে একটি স্কুলের ভবন ধসে চার শিশু নিহত হয়েছে। আহত আরও ১৭। ধ্বংসস্তূপের নিচে কয়েক ডজন আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়েছেন এবং ধ্বংসস্তূপ সরাতে ক্রেন ব্যবহার করা হচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, শিক্ষার্থীরা ঝালাওয়ারে একটি সরকারি স্কুলে ক্লাস করছিলো। এমন সময় ভবনটির ছাদ ধসে পড়ে। 

স্থানীয় সময় সকাল সাড়ে ৮ টায় ওই দুর্ঘটনা ঘটে। ওই সময়  সেখানে ৪০ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন। পুলিশ কর্মকর্তা অমিত কুমার জানিয়েছেন, কিছু শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। চার জন শিশু মারা গেছে এবং সতের জন আহত হয়েছে। দশ শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঝালাওয়ারে পাঠানো হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দাঙ্গিপুরা পুলিশ স্টেশনের সহকারী উপ পরিদর্শক আব্দুল হাকিম বলেছেন, নিহত শিক্ষার্থীদের বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে। জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার কাজ শুরু করেন।

আহতদের প্রথমে মনোহরথানা কমিউনিটি হেলথ সেন্টারে (সিএইচসি) নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা যেখানে চারজনকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত আরও আট শিক্ষার্থীকে ঝালওয়ার জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ