রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
একাধিক এলএনজি-এলপিজি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশে বিভিন্ন গন্তব্য থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় রিয়াদ এয়ার কুরআনের ওপর পা রেখে অবমাননা, দুই নারী গ্রেফতার জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই ‘জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর’ সপ্রাণ ভাষা আরবি: শেখার কিছু জীবন্ত কৌশল এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু

তীব্র তাপপ্রবাহ: জানাজা ও দাফন নিয়ে নতুন নির্দেশনা আমিরাতের 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের একটি বড় অংশজুড়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এ পরিস্থিতিতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জানাজার নামাজ এবং দাফনের আনুষ্ঠানিকতা না করার অনুরোধ করছে কতৃপক্ষ। এর পরিবর্তে সকালের দিকে অথবা সন্ধ্যার পর, যখন সূর্যের তীব্রতা সর্বনিম্ন থাকে সেসময়- জানাজার নামাজসহ অন্যান্য আনুষ্ঠানিকতা করার আহ্বান জানানো হয়েছে।
 
শুক্রবার (২৫ জুলাই) আমিরাতের ইসলাম, দান এবং যাকাত বিষয়ক জেনারেল অথরিটি এ নির্দেশনা দিয়েছে। 

বাংলাদেশিদের জন্য ‘গোল্ডেন ভিসা’ আরও সহজ করল আমিরাত

এতে আরও বলা হয়, গ্রীষ্মকালে বাসিন্দাদের সাহায্য করার জন্য কর্তৃপক্ষের বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগটি চালু করা হয়েছে। সাধারণ মানুষের জীবন রক্ষা করা তাদের অন্যতম অপরিহার্য লক্ষ্য। 

এরআগে গত ২৩ মে দেশটির সব মসজিদ এবং জনসমাগমের স্থানগুলোতে ছায়াযুক্ত স্থান নিমার্ণের ঘোষণা দেয় আমিরাত। 

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে গ্রীষ্মকাল কেবল অস্বস্তিকরই নয়- এটি বিপজ্জনকও হতে পারে। প্রচণ্ড তাপমাত্রায় দীর্ঘক্ষণ থাকার ফলে হিটস্ট্রোকসহ গুরুতর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে বয়স্ক, শিশু, গর্ভবতী নারীদের ঝুঁকি সবচেয়ে বেশি।

সূত্র: খালিজ টাইমস

এসএকে/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ