রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

রোমে গুলিবর্ষণে তিন বাংলাদেশি আহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইতালির রাজধানী রোমে এক অজ্ঞাতনামা বন্দুকধারীর গুলিতে তিনজন বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার রাত ২টার দিকে রোমের টর বেলা মোনাকা এলাকায় একটি বারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল, তবে চিকিৎসকেরা তাকে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন।

আহতরা হলেন— ওই বারের মালিক ও তার দুই বাংলাদেশি কর্মচারী। গুলিবিদ্ধদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে টর ভেরগাতা হাসপাতালে ভর্তি করা হয়।

রোম পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ডাকাতি না কি ব্যক্তিগত বিরোধের জেরে ঘটেছে, সে বিষয়ে এখনো তদন্ত চলছে। ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে, সংগ্রহ করা হয়েছে সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য।

স্থানীয় বাসিন্দারা জানান, গুলির শব্দ শোনার পরপরই তারা জরুরি নম্বরে (১১২) ফোন করে পুলিশকে বিষয়টি জানান। রোমের টর বেলা মোনাকা এলাকা পূর্ব থেকেই সহিংস ঘটনার জন্য পরিচিত।

ঘটনার পর বাংলাদেশি কমিউনিটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। স্থানীয় বিভিন্ন বাংলাদেশি সংগঠন ইতোমধ্যে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে এবং দ্রুত ঘটনার বিচার দাবি করেছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ