ইসরায়েল গাজায় নতুন করে সামরিক অভিযান চালালে পরিস্থিতি মানবিক সুনামিতে রূপ নেবে বলে জনিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে তারা এ আশঙ্কা প্রকাশ করেছে।
সংস্থাটির মুখপাত্র আদনান আবু হাসনা বলেন, যদি ইসরায়েল গাজায় প্রবেশ করে, এখানকার মানুষ পালানোর কোনো জায়গা পাবে না। ফলে আমরা ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছি। বর্তমানে গাজায় জনগণের চাহিদা মেটাতে সক্ষম একমাত্র সংস্থা হচ্ছে ইউএনআরডব্লিউএ।
তিনি আরও জানান, খাদ্য সংকট এখন গোটা গাজাজুড়েই ছড়িয়ে পড়েছে। সীমান্তে দীর্ঘদিন আটকে থাকায় কিà
