মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

সিলেট-৩ আসনে মাওলানা মুসলেহ উদ্দীন রাজুর মনোনয়নপত্র বৈধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা মাওলানা মুসলেহ উদ্দীন রাজুর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। তবে ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানান সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

ডিসি জানান, বিএনপি প্রার্থীর দ্বৈত নাগরিকত্বসংক্রান্ত কাগজপত্র অধিকতর যাচাই-বাছাই শেষে আগামীকাল রোববার (৪ জানুয়ারি) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

মাওলানা মুসলেহ উদ্দীন রাজু বরেণ্য বুজুর্গ আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ.-এর একমাত্র ছেলে। জামিয়া হোসাইনিয়া গহরপুরের মুহতামিম এবং কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি। তাকে গত ৬ ডিসেম্বর প্রার্থী ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিস আমির মাওলানা মামুনুল হক। জামায়াতে ইসলামীসহ ১১টি দল নিয়ে নির্বাচনি যে সমঝোতা হচ্ছে, সেখানে সিলেট-৩ আসনটি বাংলাদেশ খেলাফত মজলিস পাবে বলে প্রবল সম্ভাবনা রয়েছে। সে হিসেবে মাওলানা মুসলেহ উদ্দীন রাজু এই আসনে জোটের একক প্রার্থী হচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ