মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (০৩ জানুয়ারি) সকালে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এদিন দুপুরে এনসিপির যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজধানীর রামপুরা বনশ্রী বাড্ডা ও আশপাশের এলাকা নিয়ে গঠিত ঢাকা-১১ আসনে ১২ দলীয় জোটের প্রার্থী এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আতিকুর রহমান এরই মধ্যে নাহিদ ইসলামকে শুভকামনা জানিয়ে সরে দাঁড়িয়েছেন।

এর আগে ২৯ ডিসেম্বর নাহিদ ইসলামের পক্ষে মনোনয়ন ফরম দাখিল করা হয়। ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর নিকট নাহিদ ইসলামের প্রতিনিধিরা মনোনয়ন ফরম জমা দেন।

নাহিদ ইসলামের হলফনামার তথ্য অনুযায়ী, তার অস্থাবর সম্পদের মোট মূল্য (অর্জনকালীন) ২৬ লাখ ৫ হাজার ৩৬৩ টাকা। বর্তমানে এই সম্পদের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে তিনি উল্লেখ করেছেন। এর মধ্যে তার কাছে নগদ আছে ১৯ লাখ ৫০ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার নামে জমা আছে ৩ লাখ ৮৫ হাজার ৩৬৩ টাকা। এর বাইরে তার কাছে ৭ লাখ ৭৫ হাজার টাকার গয়না, ১ লাখ টাকার ইলেকট্রনিক পণ্য এবং ১ লাখ ৭০ হাজার টাকার আসবাব রয়েছে।

আরএইচ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ