বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কাতারে ইসরাইলের হামলা, যা বললেন ‘অসন্তুষ্ট’ ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাতারের দোহায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতাদের ওপর বর্বর ইসরাইলি হামলার ঘটনায় অবশেষে নীরবতা ভেঙে বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, কাতারে হামাস শীর্ষ নেতাদের ওপর ইসরাইলের হামলার ধরণ তাকে সন্তুষ্ট করেনি, এটি গাজায় শান্তি আলোচনার ভবিষ্যত অনিশ্চিত করে দিতে পারে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি পুরো পরিস্থিতি নিয়ে খুশি নই। এটা ভালো পরিস্থিতি নয়। তবে একটাই কথা বলতে পারি — আমরা বন্দিদের ফেরত চাই, কিন্তু এই ঘটনা ঘটার ধরণে আমরা সন্তুষ্ট নই।

ট্রাম্পের কিছু উপদেষ্টাও কাতারে ইসরাইলি হামলার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন। একজন মার্কিন কর্মকর্তার মতে, হামলার আগে ট্রাম্পকে জানানো হয়নি— ইসরাইল নয় বরং যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের মাধ্যমে জানানো হয়। এরপর ট্রাম্প সঙ্গে সঙ্গে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফকে কাতারের কাছে বিবৃতি পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

আরেকজন মার্কিন কর্মকর্তা জানান, উইটকফ যখন কাতারিদের কাছে পৌঁছানোর চেষ্টা করছিলেন, ইতোমধ্যেই তা খুব দেরি হয়ে গিয়েছিল।

এর আগে সোমবার উইটকফ নেতানিয়াহুর একজন শীর্ষ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, কিন্তু আলোচনার সময় আগত হামলার খবর তাকে জানানো হয়নি। সূত্র: সিএনএন

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ