বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পবিত্র কাবায় বিরল দৃশ্য!


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কার পবিত্র কাবা শরিফের ঠিক ওপরে দেখা গেছে চাঁদ। যেটিকে এক অসাধারণ মহাজাগতিক দৃশ্য হিসেবে অভিহিত করেছেন বিজ্ঞানীরা। গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে মক্কায় ক্ষীয়মাণ গিব্বাস চাঁদ কাবার ঠিক ওপরে চলে আসে। বিরল এই দৃশ্য দেকে বিস্মিত হয়েছেন অনেকেই। 

সৌদির জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির প্রধান মাজেদ আবু জাহরা বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিকে বলেছেন, এ দৃশ্য প্রমাণ করে যে চাঁদসহ অন্যান্য মহাজাগতিক বস্তুর গতিপথ নির্ণয়ের জন্য করা গণনা কতটা নিখুঁত। এর ফলে সারা বিশ্বের মুসলিমরা নামাজের দিক অর্থাৎ কিবলা আরও সঠিকভাবে নির্ধারণ করতে পারবেন।

পবিত্র কাবা শরিফে উপস্থিত হাজার হাজার মুসল্লির জন্য এটি ছিল এক বিরল ও সুন্দর অভিজ্ঞতা। অন্যদিকে, জ্যোতির্বিজ্ঞানীদের জন্য এটি একটি ব্যবহারিক পরীক্ষার মতো ছিল। তারা এর মাধ্যমে গাণিতিক মডেলের ভবিষ্যদ্বাণীর সঙ্গে সরাসরি পর্যবেক্ষণের তুলনা করে দেখেছেন এবং বিভিন্ন কোণ ও উচ্চতা বিশ্লেষণ করে তাদের গণনা কতটা সঠিক, তা যাচাই করার সুযোগ পেয়েছেন।

আবু জাহরা আরও জানান, শুক্রবার সন্ধ্যায় চাঁদ সপ্তর্ষিমণ্ডল বা ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত নক্ষত্রপুঞ্জের সামনে দিয়ে যাবে। তখন এটি এক এক করে কিছু নক্ষত্রকে কিছু সময়ের জন্য ঢেকে দেবে। এই চমৎকার দৃশ্যটি সৌদি আরবসহ আরব বিশ্বের অনেক জায়গা থেকে দেখা যাবে বলেও উল্লেখ করেন তিনি। সূত্র: আনাদোলু

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ