বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইসরায়েলের হামলায় গাজায় অর্ধশতাধিক নিহত, দুর্ভিক্ষে মৃত বেড়ে ৪২২


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকাজুড়ে ৫৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং গাজা সিটিতে ১৬টি ভবন গুঁড়িয়ে দিয়েছে, যার মধ্যে তিনটি আবাসিক টাওয়ারও রয়েছে। এছাড়া ইসরায়েল সৃষ্ট অবরোধের ফলে অনাহারে আরও দুই ফিলিস্তিনি মারা গেছেন।

আজ সোমবার সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, রবিবারের হামলায় নিহতদের মধ্যে অন্তত ৩৫ জন গাজা সিটিতে মারা গেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। একই সঙ্গে আরও দুই ফিলিস্তিনি অপুষ্টিতে মারা গেছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। ইসরায়েলের চলমান যুদ্ধ শুরুর পর থেকে শুধু ক্ষুধা ও অপুষ্টিতে অর্থাৎ দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২২ জনে।

প্রতিবেদনে বলা হয়, রবিবার ইসরায়েলি বিমান হামলায় কেঁপে ওঠে গাজার উত্তরাঞ্চল। রেমাল ও তেল আল-হাওয়া এলাকায় ব্যাপক বিস্ফোরণে ধ্বংস হয় অন্তত ৩০টি আবাসিক ভবন। প্রাণ হারিয়েছেন বহু মানুষ।

স্থানীয় কর্মকর্তাদের তথ্যমতে, নতুন করে অঞ্চলটি থেকে উচ্ছেদ করা হয়েছে হাজার হাজার মানুষকে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ।

স্থানীয়রা বলছেন, খাবার ও পানির সংকট দিন দিন আরও প্রকট হচ্ছে। বিশেষভাবে ভোগান্তিতে বয়স্ক ও অসুস্থরা। ইউএন আর ডব্লিউএ জানায়, গাজায় ইসরায়েলি বর্বরতায় দক্ষিণাঞ্চলে ঠেলে দেওয়া মানুষের সংখ্যা বাড়ছে। অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।

সংঘাতের মধ্যেই রবিবার ইসরায়েল সফরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গাজায় যুদ্ধবিরতি ও বাকি বন্দিদের মুক্তি নিয়ে আলোচনা করবেন তিনি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ