বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইয়েমেনের হোদাইদা বন্দরে ইসরায়েলের বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়েমেনের কৌশলগত বন্দর নগরী হোদাইদায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) টানা ১২ দফা হামলায় বন্দরের বিভিন্ন স্থানে বোমা ও মিসাইল নিক্ষেপ করা হয়।

হামলার আগে স্থানীয়দের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। পরে বিমানবাহিনী হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করে, হুতি বিদ্রোহীরা এই বন্দরকে ইরানি অস্ত্র পরিবহনের কাজে ব্যবহার করে, যা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে।

তবে হুতি কর্তৃপক্ষ বলছে, হোদাইদা সম্পূর্ণ বেসামরিক অবকাঠামো এবং ইয়েমেনের অর্থনীতির প্রধান কেন্দ্র। সাধারণ মানুষের দুর্দশা বাড়াতেই ইসরায়েল ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুমকি দিয়ে বলেন, হুতিদের ওপর নৌ ও আকাশ অবরোধ বজায় রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, ইসরায়েলের ওপর হামলার চেষ্টা করলে হুতিদের চড়া মূল্য দিতে হবে।

প্রসঙ্গত, ২০২৩ সালে হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই হুতিরা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল লক্ষ্য করে ড্রোন ও মিসাইল ছুড়ে আসছে। একই সঙ্গে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলেও তারা বাধা দিয়েছে।

এর আগে গত দুই সপ্তাহে ইসরায়েলি হামলায় বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রীসহ ১২ মন্ত্রী নিহত হন। আর গত সপ্তাহের হামলায় অন্তত ৩১ সাংবাদিক প্রাণ হারান।

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ