বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গাজায় বোমা বিস্ফোরণে ৪ জন ইসরায়েলি সেনা নিহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় রাফাতে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বোমার আঘাতে আহত হয়েছেন আরও তিনজন।

গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইতোমধ্যে নিহত সেনাদের নামও প্রকাশ করেছে আইডিএফ। তারা হলেন— মেজর ওমরি চাই বেন মোসে, লেফটেনেন্ট ইরান সেলাম, লেফটেনেন্ট ইতান আভনার বেন ইজহাক এবং লেফটেনেন্ট রোন আরিলি।

তারা ছিলেন ইসরায়েলের বাহাদ ১ অফিসার্স স্কুলের ডেকেল ব্যাটালিয়নের সদস্য । নিহতদের মধ্যে বেন মোসে ছিলেন কোম্পানি কমান্ডার। বাকি তিনজন ক্যাডেট। তাদের মৃত্যুর পর লেফটেন্যান্ট পদে পদোন্নতি দেওয়া হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, রাফার জেনিনা এলাকায় সকাল ৯টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তখন একটি ডি৯ সাঁজোয়া বুলডোজার রাস্তা পরিষ্কার করছিল এবং এটির পেছনে দুটি হামভি গাড়ি যাচ্ছিল।

এরই মধ্যে একটি হামভি রাস্তা থেকে কিছুটা সরে গেলে একটি বিস্ফোরকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে ওই চার সেনা নিহত এবং আরও তিনজন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং দুজনের অবস্থা স্থিতিশীল রয়েছে।

ঠিক কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল,  এবং কখন কীভাবে সেখানে স্থাপন করা হয়েছিল, সে বিষয়ে সেনাবাহিনী এখনও তদন্ত চালাচ্ছে।

 খবর টাইমস অব ইসরায়েলের। 

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ