বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফিলিস্তিনকে এখনই স্বীকৃতি দেবে না নিউজিল্যান্ড, সমালোচনা বিরোধী দলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে অবিলম্বে স্বীকৃতি দেওয়ার পক্ষে নয় নিউজিল্যান্ড। তবে দেশটি দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স।

শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্যে তিনি বলেন, “গাজায় যুদ্ধ চলছে, হামাস এখনো গাজার নিয়ন্ত্রণে আছে, আর ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কোনো রোডম্যাপ নেই। এই প্রেক্ষাপটে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া সঠিক সময় নয়।”

তার মতে, বর্তমান পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত ইসরায়েল ও হামাস উভয়কেই আরও কঠোর অবস্থানে ঠেলে দিতে পারে এবং যুদ্ধবিরতির প্রচেষ্টা ব্যাহত করতে পারে।

এদিকে শনিবার অকল্যান্ডে প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন বলেন, “ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে কি না, সেই প্রশ্ন নেই—প্রশ্ন কেবল কবে দেওয়া হবে।”

নিউজিল্যান্ডের এই অবস্থান তার ঐতিহ্যগত অংশীদার অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গে ভিন্নমত তৈরি করেছে। কারণ গত রোববার এই তিন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং বিশ্বের আরও ১৪০টির বেশি দেশের সঙ্গে একাত্ম হয়েছে, যারা দখলকৃত অঞ্চল থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষাকে সমর্থন জানিয়েছে।

নিউজিল্যান্ড সরকারের এক বিবৃতিতে বলা হয়, দেশটি ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চায় এমন সময়ে, যখন শান্তি ও আলোচনার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হবে।

অন্যদিকে বিরোধী লেবার পার্টি এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। দলটির পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র পিনি হেনারে বলেন, “আজকের সিদ্ধান্ত নিউজিল্যান্ডকে ইতিহাসের ভুল পাশে দাঁড় করিয়েছে। দ্বি-রাষ্ট্র সমাধান কিংবা স্থায়ী শান্তি কখনোই সম্ভব নয়, যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া হয়।”

সূত্র: রয়টার্স

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ