বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আবুধাবিতে হচ্ছে বিশ্বের প্রথম ‘নেট-জিরো এনার্জি মসজিদ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আরব-আমিরাতের আবুধাবিতে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘নেট-জিরো এনার্জি মসজিদ’। প্রাচীন মাটির দেয়াল নির্মাণ কৌশল আর আধুনিক সৌরবিদ্যুৎ প্রযুক্তির সমন্বয়ে নির্মিত হবে এই মসজিদ।

নির্মাতাদের দাবি, মসজিদটি কোনো ধরনের কার্বন নিঃসরণ ছাড়াই পুরোপুরি নিজের প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করবে। মসজিদটি উদ্বোধন করা হবে আগামী অক্টোবর মাসেই।

নান্দনিক ও পরিবেশবান্ধব এই মসজিদটিতে একসঙ্গে প্রায় এক হাজার ৩০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। ভেতরে সেন্সর প্রযুক্তি থাকবে, যা উপস্থিতি, তাপমাত্রা ও আর্দ্রতা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ফ্যান ও এসি চালু করবে।

মাসদার সিটি প্রকল্পের অধীনে নির্মিত এ মসজিদের নকশা করেছে ব্রিটিশ বহুজাতিক ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান অ্যারাপ।

মসজিদে সৌর প্যানেলের মাধ্যমে শতভাগ বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি প্যাসিভ কুলিং, বৃত্তাকার নকশা এবং পানির পুনর্ব্যবহার কৌশল প্রয়োগ করা হয়েছে। ফলে জ্বালানি ব্যবহার এক-তৃতীয়াংশ কমবে এবং পানির ব্যবহার অর্ধেকেরও বেশি সাশ্রয় হবে।

এ ধরনের স্থাপনা করার ক্ষেত্রে সাধারণত সূর্যের আলো এবং বাতাসের গতিপথ বিবেচনায় স্থাপনার অবস্থান নির্ধারণ করতে হয়। আবার ইসলামের নিয়ম অনুযায়ী মসজিদের কিবলার দেয়াল সব সময় মক্কার দিকে রাখতে হয়, যা স্থপতিদের ভবনের অবস্থান নির্ধারণে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সূত্র: গালফ নিউজ

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ