বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

 প্রতিরোধ বাহিনীর সঙ্গে সংঘর্ষ, ১১ ইসরাইলি সেনা হতাহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপত্যকাটির প্রতিরোধ বাহিনীর যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ২ ইসরাইলি সেনা নিহত হয়েছেন।  এছাড়া আহত হয়েছেন আরও ৯ সেনা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ইসরাইলি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর গাজায় ইসরাইলি সেনাদের লক্ষ্য করে একটি অ্যান্টি-ট্যাংক মিসাইল নিক্ষেপ করা হয়।  এতে দুই সেনা নিহত ও নয়জন আহত হয়েছেন।

হিব্রু ভাষার সংবাদমাধ্যম জানিয়েছে, গাজায় ইসরাইলি বাহিনীর ওপর সমন্বিত হামলা চালানো হয়। এতে  কয়েকজন নিহত ও আহত হন।

এ হামলায় একটি ট্যাংক ধ্বংস করা হয় এবং একটি বুলডোজার ক্ষতিগ্রস্ত হয়।  প্রথম হামলার স্থানে ইসরাইলি  উদ্ধারকারী বাহিনী পৌঁছালে বিস্ফোরণ ঘটানো হয়।

এর আগে হিব্রু ভাষার গণমাধ্যম গাজা উপত্যকায় একটি গুরুতর ঘটনার খবর জানিয়েছিল।

হিব্রু ভাষার ‘হাদাশোট বাজমান’ চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় গাজা সিটির আল-জালা সড়কে একটি গুরুতর ঘটনা ঘটে।

গণমাধ্যমটি আরও জানিয়েছে, আহত সৈন্যদের বহনকারী সামরিক হেলিকপ্টার ইয়াকভ হাসপাতালে অবতরণ করে।

কিছু গণমাধ্যমের তথ্যমতে, আহতদের হেলিকপ্টারে সরোকা হাসপাতালে নেওয়া হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ