সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

ইসরাইলপন্থি ৬ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরাইলপন্থি এক বিচ্ছিন্নতাবাদী নেটওয়ার্কের সঙ্গে জড়িত ছয় সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (৪ অক্টোবর) সকালে দেশটির খুজেস্তান প্রদেশে তাদের ফাঁসি দেওয়া হয়।

ইরানি সংবাদ সংস্থা মেহের জানায়, এরা চারজন নিরাপত্তা সদস্যকে হত্যাসহ একাধিক সহিংস ঘটনার দায় স্বীকার করেছে। এর মধ্যে খোররামশাহরে বোমা হামলার ঘটনাও রয়েছে। তবে ওই হামলার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে, গত সপ্তাহে ইরানের গার্ডিয়ান কাউন্সিল গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করা এবং অসামরিক ড্রোন ব্যবহারের নিয়ন্ত্রণসংক্রান্ত দুটি আইন অনুমোদন করেছে।

কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ জানান, এসব আইনে কোনো শরিয়াহ বা সাংবিধানিক বিরোধ নেই। নতুন গুপ্তচরবৃত্তি আইন অনুযায়ী, ইহুদিবাদী শাসনব্যবস্থা ও শত্রু সরকারগুলোর সঙ্গে সহযোগিতাকারীদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

অন্যদিকে, বেসামরিক ড্রোন ব্যবহারে নিরাপত্তা, লাইসেন্সিং ও তদারকির জন্য আলাদা আইনি কাঠামো নির্ধারণ করা হয়েছে।

সূত্র: মেহের নিউজ

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ