সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর ফলে তেলআবিবে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম অস্থায়ীভাবে স্থগিত করা হয়।

আরব ও ইসরাইলি গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা মেহের রোববার সকালে এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, তারা ইয়েমেন থেকে উৎক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

একই সময়ে জায়নিস্ট সরকারের গণমাধ্যম জানায়, হামলার পর বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বাজতে শুরু করে।

ইসরাইলি চ্যানেল ১২ জানায়, ক্ষেপণাস্ত্র হামলার পর বিমান চলাচল বন্ধ করা হয় এবং বেন গুরিয়ন বিমানবন্দরের আকাশসীমা কিছু সময়ের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।

এদিকে টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, ইয়েমেনের হুথি বাহিনী নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি তারা সফলভাবে প্রতিহত করেছে।

সংবাদমাধ্যমটি আরও জানায়, হামলার পর ইসরাইলের মধ্যাঞ্চল ও দক্ষিণ পশ্চিম তীরের কিছু এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আইডিএফ জানিয়েছে, ১৮ মার্চ থেকে গাজায় হামাসবিরোধী অভিযান পুনরায় শুরু হওয়ার পর হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী এ পর্যন্ত ইসরাইলের দিকে ৯১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একই সময়ে অন্তত ৪১টি ড্রোন পাঠানো হয়েছে।

এছাড়া চলতি বছরের জানুয়ারিতে হামাস-ইসরাইল যুদ্ধবিরতির আগে ইয়েমেন থেকে ইসরাইলের দিকে ৪০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১০০টিরও বেশি ড্রোন ও ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়েছিল।

উল্লেখ্য, ইসরাইল গাজায় ভয়াবহ আগ্রাসন শুরুর পর থেকেই ইয়েমেন ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে আসছে। গত বছরের ৭ অক্টোবর থেকে তারা একাধিকবার ইসরাইলবিরোধী অভিযানে অংশ নিয়েছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ