বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভারতের হাসপাতালে অগ্নিকাণ্ড, ৮ রোগীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের রাজস্থানের জয়পুরে স্বায়ত্তশাসিত সাওয়াই মান সিং (এসএমএস) হাসপাতালের ট্রমা সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ রোগীর মৃত্যু হয়েছে।

রোববার (৫ অক্টোবর) গভীর রাতে হাসপাতালের নিউরো আইসিইউ ইউনিটে এ দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভির খবরে জানানো হয়েছে।

ট্রমা সেন্টারের ইনচার্জ ডা. অনুরাগ ধাকড় জানান, আইসিইউতে তখন ১১ জন রোগী ভর্তি ছিলেন। হঠাৎ স্টোরেজ এলাকায় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

আগুন লাগার খবরে রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ও হাহাকার শুরু হয়। এ সময় আইসিইউর নথি, চিকিৎসা সরঞ্জাম, ব্লাড স্যাম্পলসহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। হাসপাতালের কর্মী ও স্বজনরা প্রাণপণ চেষ্টা করে রোগীদের বাইরে বের করে আনেন। কেউ কেউ বিছানাসহ রোগীকে সরিয়ে নেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওয়ার্ড বয় বিকাশ সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, আমি অপারেশন থিয়েটারে কাজ করছিলাম। হঠাৎ আগুন লাগার খবর পাই। ছুটে গিয়ে কয়েকজন রোগীকে বাঁচাতে সক্ষম হই। কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় পরে আর ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে এলেও ঘন ধোঁয়ার কারণে দ্রুত ভেতরে ঢুকতে পারেনি। শেষ পর্যন্ত ফায়ার ব্রিগেড জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

অগ্নিকাণ্ডের সময় রোগীর স্বজনরা অভিযোগ করেন, আগেই স্টাফদের সতর্ক করা হলেও তারা গুরুত্ব দেননি। এক স্বজন বলেন, আমরা ধোঁয়া দেখে জানিয়েছিলাম, কিন্তু পাত্তা দেয়নি। আগুন লাগতেই তারা প্রথমে পালিয়ে যায়। এখন কেউ আমাদের রোগীর খবর দিচ্ছে না।

দুর্ঘটনার খবর পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সংসদীয় কার্যক্রমমন্ত্রী যোগারাম পাটেল ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জওহর সিং বেদাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় রোগীর স্বজনরা প্রবল ক্ষোভ প্রকাশ করেন।

পরে মুখ্যমন্ত্রী চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ