সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

পদত্যাগ করলেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর মন্ত্রিসভার নতুন প্রধান সেবাস্তিয়ান লেকর্নু পদত্যাগ করেছেন।

দায়িত্ব গ্রহণের এক মাস পুর্তির আগেই এই পদত্যাগ প্রেসিডেন্ট মাখোঁর জন্য একটি বিশাল ধাক্কা।

দুটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার (রয়টার্স ও ফ্রান্স ২৪) প্রতিবেদন বিশ্লেষণ করে জানা যায়, সেবাস্তিয়ান লেকর্নু পরিচিত মুখদের নিয়ে স্থানীয় সময় রোববার নতুন এক মন্ত্রিসভা ঘোষণা করেন। এতে সমালোচনায় ফেটে পড়েন ফ্রান্সের রাজনীতিবিদরা। এর পর পরই সোমবার লেকর্নু পদত্যাগ করেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নতুন সরকার গঠনের প্রচেষ্টা তাৎক্ষণিক ব্যর্থ হওয়ায়, বিভক্ত পার্লামেন্টের সঙ্গে মোকাবিলা করতে এবং বাজেট পাসে সমর্থন জোগাতে মাখোঁকে এখন আরও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে।

এই পরিস্থিতিতে মাখোঁ যদিও নতুন নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন, তবুও ফ্রান্সের রাজনৈতিক ভবিষ্যৎ এখন আরও অনিশ্চিত।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ