বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কাতার চ্যারিটি এক বছরে বাংলাদেশে নির্মাণ করেছে ২৫৬টি মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত এক বছরে বাংলাদেশে ২৫৬টি মসজিদ নির্মাণ করেছে কাতার চ্যারিটি। ২০২৪ সালের জুলাই থেকে এ বছর জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এসব মসজিদ নির্মাণ করা হয়েছে।

অনলাইন গালফ টাইমস বলেছে, রোববার (৫ অক্টোবর) কাতার চ্যারিটি এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে।

তারা বলেছে, টার্গেট করা এলাকাগুলোতে প্রয়োজনীয়তা বিবেচনা করে নির্মাণ করা হয়েছে মসজিদগুলো। সেখানে আগে মুসল্লিরা টিন অথবা কাদামাটি দিয়ে তৈরি অবকাঠামোতে নামাজ আদায় করতেন। তাতে তাদের মৌলিক নিরাপত্তা ও স্বস্তি থাকতো না। বর্ষার সময় বৃষ্টিতে সয়লাব হয়ে যেত মেঝে।

অন্যদিকে গ্রীষ্মে ফ্যানের অভাবে গাদাগাদি করে নামাজ আদায় করাও হয়ে উঠতো মারাত্মক কঠিন। তাই ৫ বছর ধরে কাতার চ্যারিটি বাংলাদেশের বিভিন্ন এলাকায় কমপক্ষে ৬০০ মসজিদ নির্মাণ করেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ