সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

বিহারের মুসলিমদের কোনো নেতা নেই: আসাদউদ্দিন ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের ১৯ শতাংশ মানুষ মুসলিম হলেও তাদের কোনো নেতা নেই বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইন্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। সোমবার (৬ অক্টোবর) তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

খবরে বলা হয়, এদিন বিহার বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এর কয়েক ঘণ্টা পরই বিহারের মুসলিমদের নেতা থাকা না থাকা নিয়ে মন্তব্য করেন এআইএমআইএম প্রধান ও হায়দরাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি।

তিনি বলেন, ‘যাদব, পাসওয়ান, ঠাকুর… সব সম্প্রদায়ের নেতা রয়েছে, কিন্তু বিহারের ১৯ শতাংশের মুসলিমের একজন নেতা নেই!’

২০২২ সালের আদমশুমারি অনুযায়ী বিহারের ১৩ কোটি জনসংখ্যার ১৭ দশমিক ৭ শতাংশ মুসলিম। ২০২০ সালের নির্বাচনে এ রাজ্যে চমকে দিয়েছিল এআইএমআইএম। ওই নির্বাচনে পাঁচটি আসনে জয়লাভ করেছিল তারা। যদিও পরে তাদের মধ্যে চার বিধায়ক আরজেডিতে যোগ দেন।

গত সেপ্টেম্বর মাসে বিহারে নির্বাচনী প্রচারে এসে ওয়েইসি বলেন, এআইএমআইএম, কংগ্রেস ও আরজেডির নেতৃত্বে বিরোধী শিবিরে যোগ দিতে রাজি আছে। তবে অপরপক্ষ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন না।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ