সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

এখন আল-আকসার মালিক আমরা: ইসরায়েলি মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দখলদার ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভির  ঘোষণা দেন, ‘আল-আকসার মালিক এখন ইসরায়েল।’

বুধবার (৮ অক্টোবর) সকালে ইসরায়েলি সেনা ও পুলিশ সদস্যদের সঙ্গে মুসলিমদের পবিত্র স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে  পৌঁছান তিনি। সেখানে তিনি উগ্র ও উসকানিমূলক মন্তব্য করে বলেন, ‘আল-আকসার মালিক এখন ইসরাইল।’

এদিকে আল-আকসায় ইসরায়েলি মন্ত্রী যাওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আল-আকসা চত্বরে দখলদার বাহিনীর নিরাপত্তায় ইসরায়েলি কর্মকর্তা ও অবৈধ বসতিস্থাপনকারীদের তাণ্ডবের নিন্দা জানাচ্ছে সৌদি।’

তবে দেশটি তাদের বিবৃতিতে বেন গিভিরের নাম উল্লেখ করেনি।

সৌদি আরব আরও বলেছে, ‘জেরুজালেম এবং সেখানের পবিত্র স্থানগুলির ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থা নিয়ে যেকোনো রকম পরিবর্তনের বিষয়কে কঠোরভাবে প্রত্যাখ্যান করছে সৌদি আরব। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি জানাচ্ছি, এই পবিত্রস্থানের নিরাপত্তা লঙ্ঘন করায় ইসরায়েলি দখলদারদের যেন আইনের মুখোমুখি করা হয়।’

ইসরায়েলের উগ্রপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গিভির। নিষেধাজ্ঞা সত্ত্বেও ইতামার বেনগিভির আল-আকসা প্রাঙ্গনে গিয়ে সেখানে প্রার্থনা করেছেন। ওই সময়ই এ দখলদার ঘোষণা করেন এখন থেকে আল-আকসার জমির মালিক ইসরায়েল।

আল-আকসা মসজিদে অমুসলিমদের ধর্মীয় আচার-অনুষ্ঠান বা প্রার্থনার ওপর প্রথম আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করা হয় ১৭৫৭ সালে উসমানীয় সাম্রাজ্যের একটি ডিক্রির মাধ্যমে। এই ডিক্রিটি জেরুজালেমের পবিত্র স্থানগুলির বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর অধিকার নিশ্চিত করেছিল, যা স্থিতাবস্থা নামে পরিচিত। এই স্থিতাবস্থা অনুসারে, মুসলিমরা আল-আকসা মসজিদে ইবাদত করবেন, আর ইহুদিরা ওয়েস্টার্ন ওয়ালের কাছে প্রার্থনা করবেন।

১৯৬৭ সালে ছয়দিনের আরব যুদ্ধের পর পশ্চিম ও আল-আকসা মসজিদ প্রাঙ্গন দখল করে নেয় ইসরায়েল। ওই সময় চুক্তি হয় ইহুদিরা মসজিদে প্রার্থনা করতে পারবে না।

মুসলিমদের কাছে মক্কা ও মদিনার পর আল-আকসা সবচেয়ে পবিত্র স্থান। অপরদিকে ইহুদিরা দাবি করে এখানে তাদের মন্দির আছে। তারা স্থানটি দখল করে নিজেদের তৃতীয় মন্দির তৈরি করতে চায়।
সূত্র: টাইমস অব ইসরায়েল

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ