সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

যুক্তরাজ্যে ইসলাম সম্পর্কে ভুল ধারণা দূর করতে মসজিদে ‘ওপেন ডে’ পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাজ্যের মিডলসব্রো শহরের আকলামে অবস্থিত মসজিদে মরিয়মে ‘ওপেন ডে’ পালিত হয়েছে। ইসলাম সম্পর্কে ভুল ধারণা ও দ্বিধা দূর করতে এই আয়োজ করেছে মসজিদ কর্তৃপক্ষ। গত শনিবারের এই আয়োজনে অংশ নেন দুই শতাধিক দর্শনার্থী।

বিবিসির খবরে বলা হয়, ইসলাম নিয়ে যাদের মনে কৌতূহল, সংশয় বা ভয় ছিল—তাদের জন্য এই দিনে মুক্ত আলোচনার সুযোগ রাখা হয়েছিল। ওপেন ডে’তে সন্ত্রাসবাদ, ইসলামি বিধান ও নারীর অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন অনেকে।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, ভয় বা ভুল বোঝাবুঝি ছাড়াই ইসলাম সম্পর্কে প্রশ্ন করার আহ্বান জানিয়ে এই আয়োজন করা হয়েছে। এতে  দুই শতাধিক মানুষ অংশ গ্রহণ করেছেন। এই আয়োজনের মাধ্যমে কেউ কেউ প্রথমবারের মতো কোনো মসজিদে প্রবেশ করেছেন।

আয়োজনের দায়িত্বে থাকা জ্যাক মাহমুদ বলেন, প্রায় সময় ইসলামকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়। মানুষ যেন সরাসরি কোনো ভয় ছাড়া, নিরাপদ পরিবেশে খোলামেলাভাবে ইসলাম সম্পর্কে আলোচনা করতে পারে তাই আমরা এই আয়োজন করেছি।

মাহমুদের মতে, মিডলসব্রো শহরে সবসময় সম্প্রীতির পরিবেশ ছিল। তবে ২০২৪ সালের জুলাইয়ে তিন কিশোরী হত্যার ঘটনায় ভুল তথ্য ও গুজব ছড়িয়ে শহরে সহিংসতা হয়েছিল। সেই সময়ের পর শহরের পরিবেশে সম্প্রীতি ফেরাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ