সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

দুই বছর লড়াইয়ের পরও কতটা শক্তিশালী হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে একটি অনুষ্ঠানে আকস্মিক হামলা চালিয়েছিল ফিলিস্তিনি সংগঠন হামাস। এর জবাবে গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরাইল। দুই বছর পেরিয়ে গেলেও সেই সংঘাত এখনো চলছে। এ সময়ের মধ্যে গাজা প্রায় সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার উত্তর, দক্ষিণ ও কেন্দ্রীয় এলাকায় টানা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরাইল।

ইসরাইল দাবি করেছে, হামাসের প্রথম সারির অধিকাংশ নেতা নিহত হয়েছেন। যদিও এই দাবির সপক্ষে কোনো নিশ্চিত প্রমাণ দেয়নি তারা। অন্যদিকে জার্মানি, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘসহ বহু দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।

বিশেষজ্ঞদের মতে, গত দুই বছরে হামাস বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। সংগঠনের কাঠামো দুর্বল হয়েছে এবং নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে। তবুও হামাস সম্পূর্ণ ক্ষমতাহীন হয়ে পড়েছে এমন ধারণা সঠিক নয়। তাদের এখনো পুনর্গঠিত হওয়ার ও নতুন নেতৃত্ব গড়ে তোলার সক্ষমতা রয়েছে।

যুক্তরাজ্যের কিংস কলেজের ওয়ার স্টাডিজ বিভাগের অধ্যাপক মারিনা মিরন বলেন,

“হামাস প্রচুর আঘাত সহ্য করেছে, কিন্তু তাদের পুনরায় সংগঠিত হওয়ার ক্ষমতা এখনো অবশিষ্ট আছে। গাজায় তাদের প্রভাবও এখনো যথেষ্ট।”

২০২৩ সালের আক্রমণের সময় হামাসের যোদ্ধার সংখ্যা ছিল আনুমানিক ২৫ থেকে ৩০ হাজার। ইসরাইলের দাবি, গত দুই বছরে হামাসের ১৭ থেকে ২৩ হাজার যোদ্ধা নিহত হয়েছে। তবে এ দাবি যাচাইযোগ্য প্রমাণ ছাড়া দেওয়া হয়েছে। কিছু সামরিক বিশ্লেষক মনে করেন, প্রকৃত নিহতের সংখ্যা ৮ থেকে ৯ হাজারের মধ্যে।

ইসরাইলি একটি সংবাদমাধ্যমের তথ্যমতে, ২০২৫ সালের মে মাস পর্যন্ত ইসরাইলের হাতে থাকা নথিতে নিহত হামাস যোদ্ধার সংখ্যা ৮ হাজার ৯০০।

গাজার সামগ্রিক মানবিক পরিস্থিতি ভয়াবহ। এখন পর্যন্ত সেখানে প্রায় ৬৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যার প্রায় ৮০ শতাংশই বেসামরিক নাগরিক নারী ও শিশুসহ।

সূত্র: রয়টার্স

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ