বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সীমান্তে নতুন করে লড়াই-সংঘর্ষের পর পাকিস্তান ও আফগানিস্তান আপাতত ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এর আগে কাতার ও ইরানের পরামর্শে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল পাকিস্তান ও আফগানিস্তান। তবে ২৪ ঘণ্টা যেতে না যেতেই সেই যুদ্ধবিরতি ভেঙে পড়েছিল।

পাকিস্তানের পররাষ্ট্র দফতর বলেছে, আফগানিস্তানের তালেবান সরকারের অনুরোধে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

তবে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সোশালমিডিয়া এক্সে-এক পোস্টে লিখেছেন যে পাকিস্তানের অনুরোধেই যুদ্ধবিরতি বাস্তবায়ন করা হচ্ছে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মতে, তালেবান সরকার আলোচনার অনুরোধও করেছে।

এদিকে তালেবান সরকারের মুখপাত্র জানান, তিনি তাদের নিরাপত্তা বাহিনীকে যুদ্ধবিরতি মেনে চলতে বলেছেন যতক্ষণ না অন্য পক্ষ থেকে কোনো লঙ্ঘন হয়।

প্রসঙ্গত, গত সপ্তাহে আফগানিস্তানেবেশ কয়েকটি বিস্ফোরণের পর প্রতিবেশী দেশপাকিস্তানের সঙ্গে তাদের সহিংসতা তৈরি হয়। কাবুল ওই বিস্ফোরণগুলোর জন্য ইসলামাবাদকে দায়ী করেছে। তালেবান পাকিস্তানকে লক্ষ্য করে জঙ্গিদের আশ্রয় দেওয়ার দাবিও অস্বীকার করেছে।

দুই পক্ষ কেবল সীমান্তে আধিপত্য বিস্তারের জন্য লড়াই করছে না, বরং সোশ্যাল মিডিয়াতেও জনগণকে বোঝানোর চেষ্টা করছে যে তারা অপরপক্ষের তুলনামূলক বেশি ক্ষতি করছে।

এই সপ্তাহের শুরুতে তালেবান দাবি করেছিল, তারা পাকিস্তানি সেনাবাহিনীর ৫৮ জন সদস্যকে হত্যা করেছে। তবে ইসলামাবাদ বলে, তারা ২০০ জন "তালেবান এবং সহযোগী সন্ত্রাসী"কে হত্যা করেছে। বুধবারও দুই পক্ষের মধ্যে সহিংসতার খবর পাওয়া যাচ্ছিল।

সূত্র: বিবিসি বাংলা

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ