বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গাজা পুনর্গঠনে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানালেন এরদোয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজাকে দ্রুত পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, গাজা সিটি এখন সুস্থ হয়ে ওঠা ও পুনর্গঠনের জন্য জরুরি পদক্ষেপের অপেক্ষায়।

শুক্রবার ইস্তানবুলে অনুষ্ঠিত পঞ্চম তুরস্ক-আফ্রিকা ব্যবসা ও অর্থনৈতিক ফোরামে তিনি এ কথা বলেন।

এরদোয়ান বলেন, “ইসরায়েলের অতীত আচরণ ভালো নয়। তাই আমরা সতর্ক রয়েছি, কারণ গাজার এখন দ্রুত পুনর্গঠন প্রয়োজন।”

তিনি আরও বলেন, হামাস-ইসরায়েল চুক্তি যাতে দীর্ঘস্থায়ী হয় এবং স্থায়ী শান্তির পথ প্রশস্ত করে, সে জন্য তুরস্ক সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সুদানের চলমান সংঘাত প্রসঙ্গে এরদোয়ান বলেন, সেখানে রক্তপাত ও সহিংসতায় তুরস্ক গভীরভাবে ব্যথিত। তিনি দ্রুত যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি কামনা করেন।

আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার সমালোচনা করে এরদোয়ান বলেন, “সুদানের এই মানবিক বিপর্যয়ে যথেষ্ট মনোযোগ দেওয়া হয়নি। রক্তপাত বন্ধ করা মানবতার দায়িত্ব।”

তিনি আরও বলেন, “দুঃখজনকভাবে পশ্চিমা বিশ্ব আফ্রিকার গৃহযুদ্ধ, সংঘাত ও বিরোধগুলোকে যেন ওই মহাদেশের নিয়তি হিসেবেই দেখে।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ