বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পাকিস্তান-আফগানিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এক সপ্তাহের তীব্র সীমান্ত সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। রোববার (১৯ অক্টোবর) ভোরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় অনুষ্ঠিত বৈঠকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং আফগান প্রতিরক্ষামন্ত্রী মুল্লা ইয়াকুব নেতৃত্ব দেন। বৈঠকে উভয় পক্ষ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে এবং শান্তি টিকিয়ে রাখতে ফলোআপ আলোচনায় সম্মত হয়।

পাকিস্তান বৈঠকে অভিযোগ করে, আফগান ভূখণ্ডে টিটিপি ও বিএলএ গোষ্ঠী সক্রিয় এবং তারা পাকিস্তানে হামলা চালাচ্ছে। অন্যদিকে, তালেবান সরকার জানায়, তাদের মাটি অন্য দেশের অভ্যন্তরীণ সংঘাতে ব্যবহৃত হবে না।

গত দুই সপ্তাহে ভয়াবহ সংঘর্ষে শতাধিক মানুষ নিহত ও আহত হয়। এর আগে ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতি হলেও তা ভেঙে পড়ে। টিটিপির আত্মঘাতী হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

পর্যবেক্ষকদের মতে, এই নতুন যুদ্ধবিরতি দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে, তবে স্থায়ী শান্তির জন্য পারস্পরিক আস্থা ও সন্ত্রাসবিরোধী পদক্ষেপ জরুরি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ