বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হিন্দুত্ববাদী নেতার পোস্টের পর গুজরাটে মুসলিমদের বাড়িঘরে অগ্নিসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের গুজরাটের গান্ধীনগর জেলার বহিয়াল গ্রামে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) এক নেতার উসকানিমূলক সোশ্যাল মিডিয়া পোস্টের জেরে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় গভীর রাতে মুসলিম মালিকানাধীন দোকান ও বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় উগ্র হিন্দুত্ববাদীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ব্যবহারকারী ‘আই লাভ মুহাম্মদ (স.)’ লেখা একটি বার্তা শেয়ার করার পর স্থানীয় ভিএইচপি নেতা হিতেশ ব্যাঙ্কার মুসলিমদেরকে উচিত শিক্ষা দিতে হিন্দুদের প্রতি আহ্বান জানিয় একটি বিদ্বেষমূলক পোস্ট প্রচার করলে এই অস্থিরতা শুরু হয়।

ব্যাঙ্কার পাল্টা পোস্টে লেখেন ‘আই লাভ মহাদেব’। মুসলিমদের উচিত শিক্ষা দিতে তিনি এই পোস্টটি ভাইরাল করার আহ্বান জানান, যা দ্রুত হোয়াটসঅ্যাপ ও অন্যান্য প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এবং সাম্প্রদায়িক অনুভূতি উসকে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গভীর রাতে লাঠি ও পাথর হাতে সশস্ত্র জনতা রাস্তায় তাণ্ডব চালায়, মুসলিম সম্প্রদায়ের সদস্যের দোকান ও বাড়ির দিকে পাথর ছোড়ে এবং সেগুলোতে আগুন দেয়।

কর্মকর্তারা নিশ্চিত করেছেন, প্রায় ১০০ জন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রায় ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, উসকানিমূলক পোস্টগুলোর উৎস এবং সহিংসতা পূর্বপরিকল্পিত ছিল কিনা তা নির্ধারণের জন্য তদন্ত চলছে। সূত্র: মুসলিম মিরর

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ