বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সৌদির নতুন গ্র্যান্ড মুফতিকে শায়খ সুদাইসের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুসলিম বিশ্বের দুই পবিত্র মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্ম বিষয়ক প্রেসিডেন্সির প্রধান শায়খ ড. আবদুর রহমান বিন আবদুলআজিজ আল-সুদাইস সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে শায়খ ড. সালেহ বিন ফাওযান আল-ফাওযানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

দুই পবিত্র মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, শিক্ষক ও ধর্ম বিষয়ক প্রেসিডেন্সির সব কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে শায়খ ফাওযানকে অভিনন্দন জানান শায়খ সুদাইস। তিনি বলেন, বাদশাহ সালমানের রাজকীয় আদেশের মাধ্যমে শায়খ ফাওযানকে গ্র্যান্ড মুফতি ও ইফতা ও গবেষণাবিষয়ক সাধারণ প্রেসিডেন্সির প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি ইসলামী জ্ঞানচর্চা ও ফতোয়া প্রতিষ্ঠানের মর্যাদাকে আরও সুদৃঢ় করবে।

শায়খ ফাওযানের গভীর জ্ঞান, ভারসাম্যপূর্ণ চিন্তাভাবনা ও পরিমিত ধর্মীয় দৃষ্টিভঙ্গির প্রশংসা করে শায়খ সুদাইস বলেন, গবেষণা, দাওয়াত ও ফিকহে তার অবদান শুধু সৌদি আরব নয়, সমগ্র ইসলামী বিশ্বকে সমৃদ্ধ করেছে।

তিনি আরও বলেন, এই নিয়োগ সৌদি নেতৃত্বের সেই প্রজ্ঞাপূর্ণ দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যার মাধ্যমে আলেমদের মর্যাদা রক্ষা ও ইসলামী প্রতিষ্ঠানগুলোর ভূমিকা জোরদার করার প্রতি অঙ্গীকার প্রকাশ পায়। বিশেষ করে, সমাজে মধ্যপন্থা ও ভারসাম্যের আদর্শ প্রতিষ্ঠায় এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ