বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নিজের মুসলিম পরিচয়ে দৃঢ় অবস্থান মামদানির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিউইয়র্ক সিটি মেয়র পদে ডেমোক্রেটিক দলের প্রার্থী জোহরান মামদানি তার মুসলিম পরিচয়ে দৃঢ়তা প্রকাশ করেছেন। তাকে ঘিরে রাজনৈতিক প্রতিপক্ষের বর্ণবাদী ও ভিত্তিহীন আক্রমণের জবাবে এক আবেগঘন ভাষণ দিয়েছেন তিনি। শুক্রবার (২৪ অক্টোবর) ব্রঙ্কসের এক মসজিদের বাইরে দাঁড়িয়ে তিনি এই বক্তব্য দেন।

ঘৃণাকে সামনে আনার জন্য বিরোধীদের সমালোচনা করে মামদানি বলেন, ‘তার প্রতিদ্বন্দ্বীরা ঘৃণাকে রাজনীতির কেন্দ্রে নিয়ে এসেছে। এই ইসলামোফোবিয়া কেবল তাকেই নয়, বরং নিউইয়র্কে বসবাসরত প্রায় ১০ লাখ মুসলিমকেও প্রভাবিত করে।’

মামদানি বলেন, ‘নিউইয়র্কে মুসলিম হিসেবে জন্ম নেওয়া মানেই অপমানের অভিজ্ঞতা অর্জন করা। কিন্তু অপমান আমাদের আলাদা করে না। এই অপমানকে সহ্য করাই আমাদের আলাদা করে।’ আগামী ৪ নভেম্বর হতে যাওয়া সাধারণ নির্বাচনের দুই সপ্তাহেরও কম সময় আগে এ কথা বলেন মামদানি।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাসেম্বলির সদস্য মামদানি জানান, তার প্রচারণা মূলত জীবনযাত্রার ব্যয় ও সাশ্রয়িতা ইস্যুতে কেন্দ্রীভূত হলেও সাম্প্রতিক দিনগুলোতে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ইসলামফোবিয়া যেন একটি ঐকমত্যের ক্ষেত্র হিসাবে আবির্ভূত হয়েছে।

এই বক্তৃতা আসে এমন এক সময়, যখন তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো এক রেডিও সাক্ষাৎকারে ইসলামবিদ্বেষী মন্তব্যে হাসি দেন। অনুষ্ঠানের সঞ্চালক সিড রোজেনবার্গ বলেন, ‘মামদানি আরেকটি ৯/১১ হামলা হলে খুশি হবেন, উল্লাস করবেন।’

এই ঘটনার পর মুসলিম অধিকারসংরক্ষণ সংগঠন সিএআইআর অ্যাকশনের নির্বাহী পরিচালক বাসিম এলকারা এক বিবৃতিতে বলেন, ‘একজন মুসলিম নির্বাচিত রাজনীতিক আরেকটি ৯/১১ নিয়ে আনন্দ করবেন—এমন মন্তব্য দেয়া নিন্দনীয়, বিপজ্জনক ও রাজনৈতিকভাবে অযোগ্যতার প্রমাণ। কুওমো এই বক্তব্যের মাধ্যমে নৈতিক সীমা অতিক্রম করেছে।’

রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন মামদানি। তিনি বলেন, ‘বিতর্কে আমাকে ‘গ্লোবাল জিহাদের সমর্থক’ বলা হয়েছে। সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটির বিজ্ঞাপনগুলো আমাকে সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করেছে। এমনকি আমার খাওয়ার ভঙ্গি নিয়েও উপহাস করা হয়েছে।’

ভাষণে মামদানি নিজের পরিবারের সদস্যদের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি জানান, ৯/১১-র পর তার এক ফুফু হিজাব পরা অবস্থায় সাবওয়ে ব্যবহার বন্ধ করে দেন নিরাপত্তাহীনতার কারণে। তার এক কর্মীর গ্যারেজে “টেরোরিস্ট” শব্দটি স্প্রে পেইন্ট করে লেখা হয়। এমনকি তাকেও পরামর্শ দেয়া হয়েছিল নির্বাচনে জিততে চাইলে নিজের মুসলিম পরিচয় প্রকাশ না করতে। সূত্র: আল জাজিরা

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ