বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বাংলাদেশ-পাকিস্তান একে অপরকে সহযোগিতা করে যাবে–ড. ইউনূসকে জেনারেল সাহির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান (সিজেসিসি) চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। জেনারেল মির্জা বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে, যা দুই দেশের জনগণের বন্ধনকে আরও মজবুত করতে পারে।

“আমাদের দুই দেশ একে অপরকে সহযোগিতা করবে,” — বলেন জেনারেল সাহির শামশাদ মির্জা।

তিনি উল্লেখ করেন, করাচি ও চট্টগ্রামের মধ্যে দ্বিমুখী নৌপথের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে, এবং আগামী কয়েক মাসের মধ্যেই ঢাকা–করাচি আকাশপথ চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৈঠকে উভয় পক্ষ মধ্যপ্রাচ্য ও ইউরোপের উত্তেজনা কমানো, এবং অ-রাষ্ট্রীয় পক্ষের মাধ্যমে ভুল তথ্য ও সামাজিক মাধ্যমের অপব্যবহার রোধে বৈশ্বিক উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় করেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, “মিথ্যা খবর ও ভুল তথ্যে সামাজিক যোগাযোগমাধ্যম প্লাবিত হয়েছে। এটি বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এই বিপদ মোকাবিলায় একটি সমন্বিত বৈশ্বিক প্রচেষ্টা জরুরি।”

বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ, এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ