বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গাজা সীমান্তের কাছে দুর্ঘটনায় ১২ ইসরায়েলি সেনা আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার কাছে সড়ক দুর্ঘটনায় দখলদার ইসরায়েলের ১২ সেনা আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। 

রবিবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে বিভিন্ন র‌্যাংকের সেনা আছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

তারা জানিয়েছে, সেনাবাহিনীর দুটি হাম্বি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে দুটি গাড়ির মধ্যে কিভাবে দুর্ঘটনা ঘটল সেটি স্পষ্ট করেনি দখলদারদের সেনাবাহিনী।

গত ১৩ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী এখনো গাজার ৫৩ শতাংশ অংশে ইসরায়েলি সেনারা রয়েছে। এ কারণে ইসরায়েলি সেনারা গাজা থেকে আসা-যাওয়া করে। এরমধ্যেই দুটি হাম্বি দুর্ঘটনার কবলে পড়ল।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ