বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কেনিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, আরোহী সবার মৃত্যুর শঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফ্রিকার দেশ কেনিয়ার উপকূলীয় এলাকা দিয়ানি থেকে উড্ডয়ন করা একটি ছোট যাত্রীবাহী বিমান মাসাই মারা ন্যাশনাল পার্কের দিকে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, দুর্ঘটনায় বিমানে থাকা ১২ আরোহীর সবাই নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মঙ্গলবার মাসাই মারা ন্যাশনাল পার্কের কিচওয়া টেম্বো নামের একটি বেসরকারি বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার পথে স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের সব আরোহী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এক বিবৃতিতে কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি (কেসিএএ) বলেছে, ‘বিমানেটিতে ১২ জন আরোহী ছিলেন।’

বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ জানতে দেশের বিভিন্ন সরকারি সংস্থা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য বিবৃতিতে জানানো হয়নি।

এর আগে, গত আগস্টে রাজধানী নাইরোবির উপকণ্ঠে চিকিৎসা সহায়তা সংস্থা অ্যামরেফের একটি ছোট বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ছয়জন নিহত ও আরও দুজন আহত হন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ