শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

মামদানিকে ফোন করে প্রশংসা করলেন ওবামা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানিকে ফোন করে তার প্রচারাভিযানের প্রশংসা করেছেন এবং নির্বাচনে জয়ের পর পরামর্শদাতা হিসেবে পাশে থাকার কথা জানিয়েছেন।

নিউইয়র্ক টাইমস প্রথমে ফোনালাপের খবর প্রকাশ করে, যা পরে মামদানির মুখপাত্রও নিশ্চিত করেন।

মামদানি মুখপাত্র ডোরা পেকেচ বলেন, জোহরান মামদানি বারাক ওবামার সমর্থনমূলক কথায় অনুপ্রাণিত হয়েছেন। তারা শহরে নতুন ধরণের রাজনীতি আনার গুরুত্ব নিয়ে আলাপ করেছেন।

৩৪ বছর বয়সী এই রাজনীতিক বর্তমানে নিউইয়র্কের একজন স্টেট অ্যাসেম্বলি সদস্য এবং নভেম্বর ৪-এর মেয়র নির্বাচন ঘিরে তার জনপ্রিয়তা প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর চেয়ে অনেক বেশি।

কুয়োমো প্রাইমারিতে মামদানির কাছে হেরে গেছেন। এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে রিপাবলিকান দল থেকে প্রার্থী হয়েছেন কার্টিস স্লিওয়া, যিনি গার্ডিয়ান অ্যাঞ্জেলস সংগঠনের প্রতিষ্ঠাতা।

গত ২৪ জুন মামদানির প্রাইমারি জয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বিস্মিত হন। তারপর থেকে তার প্রার্থিতা আরও গতি পেয়েছে—সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস, নিউইয়র্ক গভর্নর ক্যাথি হোচুল প্রমুখ ডেমোক্র্যাট নেতারা এরই মধ্যে তাকে সমর্থন জানিয়েছেন।

তার প্রস্তাবিত নীতিগুলোর মধ্যে রয়েছে—নিউইয়র্ক সিটির ধনীদের ওপর কর বৃদ্ধি, করপোরেট ট্যাক্স বাড়ানো, সরকারি ভর্তুকিযুক্ত আবাসন বৃদ্ধি করা।

এই নীতিগুলোর কারণে নিউইয়র্কের ব্যবসায়ী মহলে উদ্বেগ দেখা দিয়েছে, তারা আশঙ্কা করছে শহরের প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল হতে পারে।

তবে মামদানির উত্থান ডেমোক্র্যাটিক পার্টির জন্য একই সঙ্গে ঝুঁকি ও সুযোগ তৈরি করেছে—একদিকে তিনি তরুণ ভোটারদের কাছে দলকে আকর্ষণীয় করছেন, অন্যদিকে ইসরায়েল-বিরোধী অবস্থান ও ডেমোক্র্যাটিক সমাজতন্ত্রের কারণে রিপাবলিকানদের আক্রমণের মুখে পড়তে পারেন।

শনিবার ওবামা নিউইয়র্কে মামদানির সঙ্গে যোগাযোগের পাশাপাশি নিউ জার্সির গভর্নর প্রার্থী মিকি শেরিল এবং ভার্জিনিয়ার প্রার্থী অ্যাবিগেইল স্প্যানবার্গার-এর নির্বাচনী সমাবেশেও যোগ দেন।
সূত্র: রয়টার্স

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ