বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঘূর্ণীঝড় মেলিসায় ক্যারিবীয় অঞ্চলে ৫০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঘূর্ণিঝড় মেলিসার তাণ্ডব শেষে পুনরুদ্ধার কাজ শুরু করেছে জ্যামাইকা। স্বাস্থ্যসেবা জোরদারে এখানে স্থাপন করা হবে একাধিক অস্থায়ী হাসপাতাল। শনিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কিংস্টন থেকে এএফপি জানায়, ক্যারিবীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগটির আঘাতে মৃতের সংখ্যা ইতোমধ্যেই ৫০ জন ছাড়িয়েছে, যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

শনিবার পর্যন্ত জ্যামাইকায় নিশ্চিত মৃতের সংখ্যা ছিল ১৯ জন।

তবে স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টোফার টাফটন এক ব্রিফিংয়ে বলেন, ‘আমার ধারণা, প্রকৃত সংখ্যা আরো বেশি। কারণ এখনো কিছু এলাকায় পৌঁছানো সম্ভব হয়নি।’

এদিকে হাইতির সিভিল প্রোটেকশন বিভাগ জানিয়েছে, সেখানে অন্তত ৩১ জন নিহত হয়েছে।

মেলিসা ছিল ক্যাটাগরি-৫ মাত্রার প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, যা জ্যামাইকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঝড়। ঝড়টির প্রভাবে ঘণ্টায় ১৮৫ মাইল (প্রায় ৩০০ কিলোমিটার) গতির বাতাসে দেশজুড়ে প্রবল বৃষ্টিপাত হয়।

জ্যামাইকার পশ্চিমাঞ্চলের হাসপাতালগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কয়েকটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রথম অস্থায়ী হাসপাতালটি বসানো হবে ব্ল্যাক রিভারে, যা সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রদেশের রাজধানী।

টাফটন বলেন, ‘আগামীকালই এটি পৌঁছাবে বলে আশা করছি। সাথে সাথে স্থাপন কাজ শুরু হবে।’

তিনি আরো বলেন, ‘এই হাসপাতালটি সম্পূর্ণ সরঞ্জামসহ আসবে। থাকবে অপারেশন থিয়েটার, প্রয়োজনীয় পরীক্ষার যন্ত্রপাতি ও স্থানীয় মেডিক্যাল টিমকে সহায়তা করতে কয়েকজন সদস্য।’

আগামী সপ্তাহেই হাসপাতালটি চালু হবে বলে আশা করা হচ্ছে।

টাফটন আরো জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্পেন, কানাডা ও ভারতের সহায়তায় আরো কয়েকটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হবে।

সূত্র : এএফপি/বাসস

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ