বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

টাইফুন কালমেগির আঘাত ফিলিপাইনে, নিহত ৬৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিপাইনে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন কালমেগির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। এর বেশিরভাগ মানুষই মারা গেছেন পানিতে ডুবে। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে লাখ লাখ মানুষ। এখনও নিখোঁজ রয়েছে আরো ২৬ জন। খবর বিবিসির।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবু দ্বীপ। সেখানকার সবগুলো প্লাবিত হয়েছে। মারা গেছে ৪৯ জন। অনেকে আশ্রয় নিয়েছে ঘরের ছাদে।

সেবুতে আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ছোট ছোট ভবন ভেসে গেছে। উদ্ধারকারী দল নৌকায় করে তাদের ঘরের ভেতরে আটকে পড়া মানুষদের উদ্ধার করে।

মিন্দানাও দ্বীপে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন ক্রু নিহত হয়েছেন। তাদেরকে ত্রাণ তৎপরতায় সহায়তা করার জন্য মোতায়েন করা হয়েছিল।

মঙ্গলবার ভোরে ভূমিধসের পর থেকে টাইফুন দুর্বল হয়ে পড়েছে। তবে ঘণ্টায় ৮০ মাইল বেড়ে বাতাস বইছে।

বুধবারের মধ্যে এটি ভিসায়াস দ্বীপপুঞ্জ অঞ্চল পেরিয়ে দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে অগ্রসর হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে।

রাস্তায় অসংখ্য গাছ ও বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকায় ত্রাণ পৌঁছাতে সময় লাগছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ