বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সুদানের গৃহযুদ্ধ: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুদানে চলমান গৃহযুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেই সঙ্গে তিনি যুদ্ধ ও সহিংসতা বন্ধে উভয় পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার কাতারের দোহায় বিশ্ব সামাজিক উন্নয়ন শীর্ষ সম্মেলনের সাইডলাইনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  

গুতেরেস বলেন, সুদানের উত্তর দারফুরের এল ফাশার এবং এর আশপাশের এলাকাগুলো ক্ষুধা, সহিংসতা ও বাস্তুচ্যুতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আরএসএফের এল ফাশার দখলের পর থেকে পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। তাদের অবরোধের ফলে লাখ লাখ বেসামরিক মানুষ আটকা পড়েছে। অপুষ্টি, রোগ ও সহিংসতায় মানুষ মারা যাচ্ছে। 

এদিকে, যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্রবিরতি সমর্থন করার বিষয়ে মঙ্গলবার আলোচনায় বসেছে সুদানিজ আর্মড ফোর্সেস (এসএএফ)। অস্ত্রবিরতি কার্যকর করার শর্ত কি হতে পারে তা নিয়ে আলোচনা করেছে। শর্ততে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে সুদানের শহরগুলো, বিশেষ করে এল ফাশার, থেকে সরানোর বিষয়ে কথা হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এসএএফ ও আরএসএফ-এর মধ্যে সহমতের অভাবে যেকোনো অস্ত্রবিরতি অস্থায়ী হতে পারে, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ কঠিন হয়ে উঠতে পারে।

এসএএফ ও সংযুক্ত আরব আমিরাতের সমর্থিত র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ প্রায় ১৮ মাস ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যাকে জাতিসংঘ একবিংশ শতাব্দীর সবচেয়ে খারাপ মানবিক সংকটের একটি হিসেবে বর্ণনা করেছে। এতে দেড় লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন এক কোটি ৪০ লাখেরও বেশি মানুষ। 

আরএসএফ গত সপ্তাহে দারফুরের এল ফাশার দখল করে। সেখান থেকে তাদের সেনা বেসামরিক নাগরিকদের গুলি করার ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটররা জানিয়েছেন, এল ফাশারে গণহত্যা, ধর্ষণ ও অন্যান্য অপরাধের প্রমাণ সংগ্রহ করছেন তারা।

সূত্র: দ্য গার্ডিয়ান

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ