বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গাজা শাসনে নিরাপত্তা পরিষদের কাছে যুক্তরাষ্ট্রের প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুদ্ধবিধ্বস্ত গাজা শাসনে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠনের জন্য জাতিসংঘষের নিরাপত্তা পরিষদের কাছে একটি খসড়া প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এই বাহিনী দুই বছরের জন্য গাজার শাসনভার নেবে।

সোমবার মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস নিউজ সাইটে প্রকাশ করা হয় এই খসড়া। এতে বলা হয়, প্রস্তাবিত এই খসড়ায় যুক্তরাষ্ট্র ও তার অংশীদার দেশগুলোকে গাজা শাসন এবং সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকার জন্য ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে, গাজায় স্থিতিশীলতা রক্ষার জন্য আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী ইসরাইল ও মিসরের সঙ্গে গাজা উপত্যকার সীমান্ত সুরক্ষিত করবে। তারা বেসামরিক নাগরিকদেরও নিরাপত্তা দেবে। একই সাথে তারা মানবিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে এবং নতুন ফিলিস্তিনি পুলিশ অফিসারদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্বে থাকবে।

এছাড়া এই প্রস্তাবনায় হামাসকে নিরস্ত্রীকরণের ক্ষমতা দেওয়া থাকবে আন্তর্জাতিক বাহিনীর। তারা সামরিক ও আক্রমণাত্মক অবকাঠামো ধ্বংস করবে এবং নতুন করে যাতে কোনো সংগঠন সশস্ত্র সংগ্রাম শুরু করতে না পারে, সে বিষয়টি দেখভাল করবে।

এই নিরাপত্তা বাহিনী ‍চুক্তি রক্ষার্থে অতিরিক্ত দায়িত্ব পালন করবে। এ বিষয়ে তারা ইসরাইল ও মিসরের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি প্রস্তাব অনুসারে গাজার পুনর্গঠনে আন্তর্জাতিক কর্তৃপক্ষকে অন্তর্বর্তীকালীন সরকারি ক্ষমতা প্রদানের আহ্বান জানানো হয়। যতক্ষণ না ফিলিস্তিনি কর্তৃপক্ষ তার সংস্কার কর্মসূচি সন্তোষজনকভাবে সম্পন্ন করে, ততক্ষণ এই আন্তর্জাতিক কর্তৃপক্ষকে অবকাঠামো নির্মাণ ও তহবিল গঠনে কাজ করতে দিতে হবে।

এদিকে সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, গাজায় শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক বাহিনী গঠনের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন নিয়ে বিভিন্ন দেশ কাজ করছে। এ বিষয়ে কাঠামোও গঠন করা হবে। এরপর সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অপরদিকে, হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের পর গাজায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার জন্য মুসলিম দেশগুলো বৈঠক করবে। ‍এ জন্য কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা ইস্তানবুলে আলোচনার জন্য বসবেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ