বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আফগানিস্তানে আবারও হামলা চালিয়েছে পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তুরস্কের ইস্তাম্বুলে যুদ্ধবিরতি জোরদারের লক্ষ্যে নতুন করে আলোচনার মধ্যেই আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তান গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ করেছে কাবুল। বৃহস্পতিবার আফগানিস্তানের সামরিক বাহিনীর একজন কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

আফগানিস্তানের সামরিক সূত্র বলেছে, পাকিস্তান হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে বেসামরিক এলাকায় গোলা নিক্ষেপ করেছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে গোলাবর্ষণ করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।

পরিচয় প্রকাশ না করার শর্তে ওই সূত্র বলেছে, ইস্তাম্বুলে চলমান আলোচনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখনও পাল্টা আঘাত করিনি। তবে এই বিষয়ে পাকিস্তানের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

গত মাসের শুরুর দিকে কাবুলে একাধিক বিস্ফোরণের পর দুই দেশের সীমান্তে সংঘর্ষে অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটে বলে জাতিসংঘ জানিয়েছে। নিহতদের মধ্যে ৫০ জনই আফগান বেসামরিক নাগরিক।

প্রতিবেশী দুই দেশের সামরিক এই সংঘাতকে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বলে মনে করা হচ্ছে। তালেবান ২০২১ সালে কাবুলে পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছে। বিশেষ করে দুই দেশের সীমান্ত এলাকায় জঙ্গি তৎপরতা ও নিরাপত্তা ইস্যুতে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে

এই সংঘাতের অবসানে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় গত ১৯ অক্টোবর দোহায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায় ইসলামাবাদ ও কাবুল। তবে গত সপ্তাহে তুরস্কে সেই চুক্তির চূড়ান্ত আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হয়।

উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে ‌‌‘‘অবিশ্বাসী আচরণের’’ অভিযোগ করেছে। বৃহস্পতিবার ইস্তাম্বুলে আলোচনার আরেক দফা শুরু হওয়ার কথা থাকলেও স্থানীয় সময় রাত পর্যন্ত কোনও পক্ষই বৈঠকটি আসলেই অনুষ্ঠিত হয়েছে কি না, তা জানায়নি। তবে এই আলোচনা ব্যর্থ হলে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে দুই দেশই পাল্টাপাল্টি হুমকি দিয়েছে।

সূত্র: এএফপি।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ