বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পোপ লিও’র সঙ্গে মাহমুদ আব্বাসের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও’র সাথে বৈঠক করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজার বেসামরিক জনগণকে মানবিক সাহায্যের পাশাপাশি পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি ফেরাতে দ্বিরাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে তারা আলোচনা করেছেন।

বৃহস্পতিবার ( ৬ নভেম্বর ) ভ্যাটিকানে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চললেও গত কয়েক সপ্তাহে ইসরায়েল বহুবার তা লঙ্ঘন করে হামলা চালিয়েছে। পাশাপাশি এখনও গাজায় খাদ্য, পানীয় জল এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সরবরাহ অপ্রতুল।

এই পরিস্থিতিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট বৃহস্পতিবার হামাস নিয়ন্ত্রিত ভূখণ্ডের ‘অসামরিক জনগণের সাহায্য সংক্রান্ত জরুরি প্রয়োজন’ নিয়ে আলোচনা করেছেন বলে ভ্যাটিকানের তরফ থেকে জানানো হয়েছে। আব্বাসকে সহায়তার আশ্বাস দিয়েছেন পোপ লিও। পাশাপাশি পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি ফেরাতে ‘দ্বিরাষ্ট্র ব্যবস্থা’ প্রতিষ্ঠার বিষয়টি আলোচনায় এসেছে বলে প্যালেস্টাইন সরকার সূত্রে জানা গেছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ