বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গাজার ৯০ শতাংশ গাছপালা ধ্বংস করেছে ইসরায়েল: খান ইউনিসের মেয়র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলি দখলদার বাহিনীর তাণ্ডবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অঞ্চলের ৯০ শতাংশেরও বেশি গাছপালা ধ্বংস হয়ে গেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের মেয়র আলা আল-বাত্তা এ তথ্য জানিয়েছেন।

তিনি জনান, অঞ্চলজুড়ে ইসরায়েলি আক্রমণের ফলে বেশিরভাগ গাছপালা নিশ্চিহ্ন হয়ে গেছে। সঠিক বর্জ্য নিষ্কাশনের জন্য ল্যান্ডফিলে প্রবেশ করাই কঠিন হয়ে পড়েছে।

মেয়র আলা আল-বাত্তা আরও বলেন, 'আমরা একটি সত্যিকারের বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি। এর কারণে রোগ এবং মহামারী ছড়িয়ে পড়ছে।'

এদিকে, দুই বছরের ইসরায়েলি গণহত্যা যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে ১ লাখ ৭০ হাজারের বেশি বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত ২৭ মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করেছিল। এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে ওঠে। ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালিয়ে যায়। এর ফলে শত শত মানুষ নিহত হয়। সেই সঙ্গে দুর্ভিক্ষে শিশুসহ বহু মানুষের মৃত্যু হয়।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ